News Flash

Image

হাইলাকান্দি কৈয়া-রামচন্ডি এবং টান্টু-ধনীপুর পঞ্চায়েতে সংকল্প যাত্রা

হাইলাকান্দি (অসম) ২ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে শনিবার পূর্ব কিত্তারবন্দ-রাজ্যেশ্বরপুর এবং আয়নাখাল পঞ্চায়েতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের রূপায়নের ফলে কিভাবে জনসাধারণ উপকৃত হচ্ছেন তা তুলে ধরা হয়। এই উপলক্ষে উভয় পঞ্চায়েতে সভা, প্রদর্শনী, ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ, হিতাধিকারীদের লাভবান হওয়ার কাহিনী নিজ মুখে তুলে ধরা হয়। এছাড়া বিভিন্ন বিভাগের প্রদর্শনীতে যোগ্য হিতাধিকারীদের নামও লিপিবদ্ধ করা হয় যাতে করে পরবর্তীতে এই হিতাধিকারীদেরকে প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়। এছাড়া এই যাত্রায় কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলো বাস্তবায়নের ফলে দেশের জনসাধারণ কিভাবে উপকৃত হচ্ছেন তা দেখানো হয়।

সমাজ কল্যাণ বিভাগ থেকে জানানো হয়েছে যে এপর্যন্ত সংকল্প যাত্রায় ৫০০ জনের ও অধিক লোক তাদের স্টল পরিদর্শন করেছেন এবং ২০ জনেরও বেশি হিতাধিকারী “মেরি কাহিনী মেরি জাবানি”তে অংশ নিয়েছেন।

এদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে রবিবার অর্থাৎ ৩ ডিসেম্বর তারিখে কৈয়া-রামচন্ডির জিপির কইয়া দক্ষিণ লাইন বাজারে সকাল সাড়ে নয়টায় এবং টান্টু ধনীপুর জিপির ৫৬ নং দিগর জোসনাবাদ মক্তব এলপি স্কুলে বেলা দেড়টায় বিকশিত ভারত সংকল্প যাত্রা আয়োজন করা হয়েছে।

Releated Posts

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026

উলফা-আই-তে যোগ দিতে যাওয়ার অভিযোগ, অসমে যুবক আটক

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এ যোগ দিতে নাগাল্যান্ডের মোন জেলার…

ByByNews Desk Sep 24, 2026

ডিমাসা ভাষা সংরক্ষণ ও উন্নয়নে অসমে দুই সদস্যের মন্ত্রীগোষ্ঠী গঠন

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ডিমাসা ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখতে অসম সরকার দুই সদস্যের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top