News Flash

  • Home
  • খেলা
  • কোচ বিহার ট্রফি :‌ লড়াইয়ে ফিরলেও শক্ত পরীক্ষার সম্মুখীন রাজ্যের ব্যাটার্সরা
Image

কোচ বিহার ট্রফি :‌ লড়াইয়ে ফিরলেও শক্ত পরীক্ষার সম্মুখীন রাজ্যের ব্যাটার্সরা

ত্রিপুরা-‌১৮০ &‌ ৪২/‌০

গোয়া-‌ ২১৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। বোলাররা ম্যাচে ফেরালো ত্রিপুরাকে। এখন দেখার ব্যাটসম্যান-‌রা কতটা লড়াই করে ত্রিপুরাকে চালকের আসনে নিয়ে যেতে পারে। ম্যাচ থেকে ফলাফল নিশ্চিত। রবিবার ম্যাচের তৃতীয় দিনে ব্যাটসম্যান-‌রা যদি উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে পারে তাহলে ম্যাচের ভাগ্য ত্রিপুরার দিকে ঘুরতে পারে। নতুবা পরাজয়ের হ্যাটট্রিক করবে ত্রিপুরা। দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা আপাতত এগিয়ে ৭ রানে। ত্রিপুরার ১৮০ রানের জবাবে গোয়া প্রথম ইনিংসে ২১৫ রান করে। ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ত্রিপুরা কোনও উইকেট না হারিয়ে ৪২ রান করতে সক্ষম হয়। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। পানজিম জিমখানা ক্রিকেট মাঠে প্রথম দিনের ১ উইকেটে ২১ রান নিয়ে খেলতে নেমে শনিবার দিনের শুরু থেকেই ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিক গোয়া। মিডল অর্ডারে দিশাঙ্ক মিশকুইন যদি প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে গোয়া প্রথম ইনিংসে লিড নিতে পারতো না। দিশাঙ্ক ১৪৩ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। এছাড়া দলের পক্ষে ভির যাদব ৭৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪০, চিত্তম জীবনকুমার ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩২ এবং ইয়াশ কাসভানকর ৯৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেননি। গোয়া ৯১.‌২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান করে। ত্রিপুরার পক্ষে অর্কজিৎ রায় ৭৮ রান দিয়ে ৩ টি, সম্রাট বিশ্বাস ৩১ রান দিয়ে এবং অভিক পাল ৩৮ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন। ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ত্রিপুরা দ্বিতীয দিনের শেষে ৮ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান করে। দ্বীপজয় দেব ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং দেবাংশু দত্ত ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যায়। দুই অপরাজিত ব্যাটসম্যানকে রবিবার তৃতীয় দিনে দায়িত্ব নিয়ে খেলতে হবে। কমকরে ২০০ রানের লিড নিতে না পারলে জয় পাওয়া কঠিন হয়ে যাবে ত্রিপুরার। ফলে ত্রিপুরার ব্যাটসম্যানদের আজ অগ্নিপরীক্ষা।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top