News Flash

Image

সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে যোগদান সভা

আগরতলা, ২ ডিসেম্বড: সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার উপস্থিতিতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। এই যোগদান সভায় ৩৭ পরিবারের ১৭০ জন ভোটার এইদিন কংগ্রেস দলে যোগদান করে। 

দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের কংগ্রেস দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন, রাজ্যে বর্তমানে অভাবের কারনে মা তার সন্তান বিক্রয় করছে। অভাবে কারনে আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অভাবের কারনে মানুষ অসাধু রাস্তা বেছে নিচ্ছে। রাজ্যের আইন-শৃঙ্খলা দিন দিন খারাপ হচ্ছে। নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ সরকার সুশাসনের কথা বলছে। এই সরকারকে বিজ্ঞাপনের সরকার বলেও কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আজ সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে জেলার নেতৃত্বদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিষ কুমার সাহা, জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী,   বরিস্ট সংখ্যালঘো নেতা ইদ্রিস মিয়া, প্রদেশ SC কংগ্রেস চেয়ারম্যান নিরঞ্জন দাস, জনজাতি নেতা অনন্ত মুরাসিং  সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বগণ। নেতৃত্বগণ। প্রদেশ কংগ্রেস সভাপতি  আশিষ কুমার সাহা এবং স্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতে ৩৭ পরিবারের ১৭০ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top