News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডিপফেক তৈরি করতে প্রযুক্তির অপব্যবহার সমাজের জন্য ঝুঁকি : রাষ্ট্রপতি মুর্মু
Image

ডিপফেক তৈরি করতে প্রযুক্তির অপব্যবহার সমাজের জন্য ঝুঁকি : রাষ্ট্রপতি মুর্মু

নাগপুর, ২ ডিসেম্বর (হি.স.) : ডিপফেক তৈরি করতে প্রযুক্তির অপব্যবহার সমাজের জন্য ঝুঁকি বলে শনিবার মন্তব্য করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি শনিবার জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স)ব্যবহার মানুষের জীবনকে সহজ করে তুললেও ডিপফেক তৈরির জন্য এর অপব্যবহার সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তুকাদোজি মহারাজ নাগপুর বিশ্ববিদ্যালয়ের (আরটিএমএনইউ)-এর ১১১তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন তিনি।

তুকাদোজি মহারাজ নাগপুর বিশ্ববিদ্যালয়ের (আরটিএমএনইউ)-এর ১১১তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে তিনি আরও বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার হলে সমাজের উপকার হবে, কিন্তু এর অপব্যবহার মানবতাকে প্রভাবিত করবে। মেয়েদের শিক্ষায় বিনিয়োগ দেশের অগ্রগতিতে সবচেয়ে মূল্যবান বিনিয়োগ বলেও এদিন মন্তব্য করেন মুর্মু। এখন প্রতিটি যুবক প্রযুক্তি বোঝে এবং তার ব্যবহারও করে। যেকোন সম্পদের ভালো ব্যবহার এবং অপব্যবহারও করা যেতে পারে। প্রযুক্তির ক্ষেত্রেও একই ব্যাপার। যদি এটি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি সমাজ এবং দেশের উপকার করবে, কিন্তু যদি অপব্যবহার করা হয় তবে এটি মানবতাকে প্রভাবিত করবে। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আমাদের জীবনকে সহজ করে তুলছে, কিন্তু ডিপফেকের জন্য প্রযুক্তির ব্যবহার সমাজের জন্য হুমকিস্বরূপ। এক্ষেত্রে নৈতিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা আমাদের পথ দেখাতে পারে। ডিপফেক ভিডিওগুলি হল সিন্থেটিক মিডিয়া যেখানে বিদ্যমান চিত্র বা ভিডিওতে থাকা একজন ব্যক্তির ছবি অন্যের মুখে বসিয়ে দেওয়া হয় বলেও তিনি আক্ষেপ করেন।

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top