News Flash

  • Home
  • দেশ
  • শুভেন্দুর সভা শুরুর আগেই খেজুরিতে তাজা বোমা উদ্ধার
Image

শুভেন্দুর সভা শুরুর আগেই খেজুরিতে তাজা বোমা উদ্ধার

খেজুরি, ২ ডিসেম্বর (হি.স.) : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা শুরুর কয়েক ঘণ্টা আগে খেজুরিতে উদ্ধার হল তাজা বোমা। গোঁসাইচক প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি তাজা বোমা। যা নিয়েই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কে বা কারা ওই এলাকা বোমাগুলি রেখে গেল তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

প্রলঙ্গত, খেজুরির সভা নিয়ে টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে সভার অনুমতি পেয়েছে পদ্ম শিবির। এদিন বিকাল ৩টে থেকে খেজুরি ১ ব্লকের কামারদায় সভা ছিল শুভেন্দুর। এরইমধ্যে বোমার দেখা মেলায় আতঙ্কিত গেঁসাই চক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারাও। বোমা দেখতে পাওয়া পরেই খবর গিয়েছে পুলিশে। খবর পাওয়া মাত্রই এলাকায় ছুটে আসে খেজুরি থানার পুলিশ। তাঁরাই বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে বোমাগুলি ওই এলাকায় এল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্কুলের লোকজনের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদেরও। একইসঙ্গে শুভেন্দুর সভা শুরুর মুখে তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। শাসক তৃণমূলের দিকে আক্রমণ শানিয়েছে বিজেপি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top