News Flash

Image

বিশ্ব এইডস দিবস উপলক্ষে করিমগঞ্জে সচেতনতা কার্যসূচী

করিমগঞ্জ (অসম) ১ ডিসেম্বর (হি.স.) : বিশ্ব এইডস দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল সোসাইটি কর্তৃক শুক্রবার করিমগঞ্জ জেলায় নানা অনুষ্ঠানের মাধ্যমে এই দিবস পালন করা হয় । সকালে একটি সচেতনতামূলক রেলি এবং সভার আয়োজন করা হয় । করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে রেলির উদ্বোধন করেন করিমগঞ্জ জেলার সরকারি আয়ুক্ত রংবামন তেরন, করিমগঞ্জ জেলা স্বাস্থ্য সঞ্চালক ডাঃ রাজীব কুমার বরুয়া, ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল অফিসার ডাঃ বি কে সরকার, ডিটিসি হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর করিম ভুঁইয়া সহ অন্যান্যরা ।

শহরের বিভিন্ন পথ পেরিয়ে রেলি সমাপ্ত হয় করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ে । রেলিতে করিমগঞ্জ হাসপাতালের কর্মচারীবৃন্দ ছাড়াও টি. আই এনজিও দেশবন্ধু ক্লাব, সি.এস.সি ভিহান, আহানা প্রজেক্টের প্রতিনিধিরাও যোগদান করেন । রেলির পর করিমগঞ্জ আইন মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে একটি সজাগতামূলক সভা । সেখানে উপস্থিত ছাত্রছাত্রী সহ অন্যান্য এনজিও প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল অফিসার ডঃ বি কে সরকার ও সিনিয়র মেডিকেল অফিসার জিয়াউর করিম ভুঁইয়া, ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন মিঠুন রায়, করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাঈদ সাকিলুর রহমান ও সুপ্রিয় চৌধুরী, টি.আই পিএম সাব্বির আহমেদ মজুমদার, সি.এস. সি এর মাসুম আহমেদ চৌধুরী ।

ডাঃ সরকার তার ভাষণে এই দিবসের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং সেই সঙ্গে বর্তমানে আসাম রাজ্যের মধ্যে করিমগঞ্জের যে অবস্থান রয়েছে সেগুলো উপস্থিত সকলের সামনে তুলে ধরে এইডস রোগ নিয়ে সকলকে সজাগতা গড়ে তুলতে কমিউনিটি প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান । কারণ একমাত্র সামাজিক সচেতনতার মাধ্যমেই এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব । এদিনের সভা পরিচালনা করেন মিঠুন রায় । এছাড়া উপস্থিত ছিলেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের অন্তর্গত কর্মচারীবৃন্দরা । এদিনের রেলিতে উপস্থিত আইন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অন্যান্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে রেলি পর্বের সমাপ্তী ঘোষণা করেন কাউন্সেলর মাধবী দেব ।

তারপর দেশবন্দু ক্লাব টি আই এনজিওতে এইচ.আর.জি গ্রুপের মেম্বারদের সাথে অনুষ্ঠিত হয় আরেকটি সজাগতা সভা ও এইচআইভি/টিবি/সিফিলিস শনাক্তকরণ শিবির ।

এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান শশাঙ্ক আচার্য, দীপ রাজ ও হেল্থ ভিসিটর মিসু দাস উপস্থিত ২০ জনের রক্ত পরীক্ষা ও টিবি স্ক্রিনিং করেন ডাঃ বি. কে সরকারের তত্ত্বাবধানে ।

অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন দেবদাস চক্রবর্তী, মাধবী দেব, সাহবাজ আহমেদ চৌধুরী, অনির্বাণ দাস, রাহুল দাস, শুভজিত দাস, এল. নন্দিতা সিনহা, মৌসম দাস, চুমকি দত্ত, প্রণবেশ ভট্টাচার্য, সামসুল হুসেন ও এল. জয়মনী সিনহা সহ অন্যান্যরা ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top