News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘরেই অগ্নিদগ্ধ এক ব্যক্তি, পূর্ব শত্রুতার জেরেই পুড়িয়ে মারার চেষ্টা বলে দাবি পরিবারের
Image

নিজ ঘরেই অগ্নিদগ্ধ এক ব্যক্তি, পূর্ব শত্রুতার জেরেই পুড়িয়ে মারার চেষ্টা বলে দাবি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ১ ডিসেম্বর : নিজ ঘরেই দুষ্কৃতীদের হাতে অগ্নিদগ্ধ হয়েছেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক দিনমজুর ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠে এলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। পূর্ব শত্রুতার জেরেই এই ঘটনা বলে অভিযোগ পরিবারের।  ঘটনা কল্যাণপুর থানার অন্তর্গত সর্বং এলাকায়। আহত ব্যক্তির নাম হালাধর দাস।
অভিযোগ হালাধর দাসের স্ত্রী তার সন্তান নিয়ে বাপের বাড়িতে বেড়াতে গেলে হালাধর দাসের বাড়ির নির্জনতার সুযোগে পূর্বের শত্রুতার জের ধরে কিছু দুর্বৃত্ত হালাধরের বাড়িতে প্রবেশ করে।তারপর হালাধরে আগুন ধরিয়ে দিলে হালাধর দাস চিৎকার শুরু করলে স্থানীয় প্রতিবেশীরা ছুটে আসে।

তখন দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় স্থানীয়রা হালাধরের আগুন নেভাতে সক্ষম হয়। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে বাপের বাড়ি থেকে নিজ বাড়িতে ছুটে আসে হালাধরের স্ত্রী। এবং তড়িঘড়ি তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হালাধর দাস খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ঘটনার বিষয় জানিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা করবে বলে জানায় হালাধর দাসের স্ত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top