News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্ট ট্রফি শুরুতেই তামিলনাড়ুর কাছে ইনিংস হারের সম্মুখীন ত্রিপুরা
Image

বিজয় মার্চেন্ট ট্রফি শুরুতেই তামিলনাড়ুর কাছে ইনিংস হারের সম্মুখীন ত্রিপুরা

ত্রিপুরা-‌৬৫

তামিলনাড়ু-‌২৪৩/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর।। ট্র্যাডিশন বজায় রাখলো ছোট ভাই-‌রা। ব্যাটিং ব্যর্থতার। আর তাতে প্রথম দিনেই পরাজয়ের কবর খুড়ে নিলো আফতাব চৌধুরি-‌রা। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। আসামের মঙ্গলদৈ স্পোর্টস অ্যাসোসিয়েশন মাঠে প্রথম দিনের শেষে তামিলনাড়ু এগিয়ে রয়েছে ১৭৮ রানে। ত্রিপুরার গড়া মাত্র ৬৫ রানের জবাবে প্রথম দিনের শেষে তামিলনাড়ু ৪ উইকেট হারিয়ে ২৪৩ রান করে। তামিলনাড়ুর লক্ষ্য থাকবে দ্বিতীয় দিনে দ্রুত রান তোলে ত্রিপুরাকে আবার ব্যাট করতে পাঠানো এবং দ্বিতীয় দিনেই ম্যাচের সমাপ্তি ঘটানো। শুক্রবার সকালে টসে জয়লাভ করে তামিলনাড়ুর অধিনায়ক ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। হেমচুদেশান জে এবং ডি দীপাসের দুরন্ত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ত্রিপুরার ইনিংস। ওই দুই বোলারের সামনে ত্রিপুরার কোনও ব্যাটসম্যান-‌ই ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেনি। ত্রিপুরা ব্যাট করে মাত্র ৩১ ওভার। রাজ্যদলের পক্ষে আফতাব চৌধুরি একমাত্র দুই অঙ্কের রানে পা রাখতে সক্ষম হয়। আফতাব ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। তামিলনাড়ুর পক্ষে হেমচুদেশান জে ২১ রান দিয়ে ৪ টি এবং ডি দীপাস ৯ রানে ৩ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ৫৯ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে তামিলনাড়ু ২৪৩ রান করে। দলের পক্ষে ভাবিক দারিও ১০৩ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৭২ রানে এবং মোহিত সিং ৮৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে মহম্মদ ফাহিম কে ৮৭ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৪, শোহন পুষ্পরাজ ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং সৌম্যদ্বীপ অরবিন্দ মান্না ৪২ বল খেলে ২ টি বাউন্ডারির ২৫ রান করে। ত্রিপুরার পক্ষে নীতিশ কুমার সাহানি  ৫৮ রান দিয়ে ৩ টি উইকেট দখল করে। দ্বিতীয় দিনে ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা ২২ গজে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে তার উপরই নির্ভর করবে ম্যাচের ফলাফল।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top