News Flash

  • Home
  • দেশ
  • প্রাথমিক মামলায় সিবিআই, ইডির সমন্বয়ের ‘অভাবে’ ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়
Image

প্রাথমিক মামলায় সিবিআই, ইডির সমন্বয়ের ‘অভাবে’ ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.): প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় ইডি-সিবিআইয়ের সমন্বয় নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সিবিআইকে ইডির সঙ্গে কথা বলে চার্জশিট তৈরি করতে বলেছেন তিনি। জানিয়েছেন, এই প্রাথমিক মামলার পরিণতিও অতীতের সারদা মামলার মতো হয়ে যাক, তা তিনি চান না। আর তদন্তকারী সংস্থাকেই তা নিশ্চিত করতে হবে।

প্রাথমিক মামলায় এর আগে একটি চার্জশিট তৈরি করেছিল সিবিআই। তাদের বিশেষ তদন্তকারী দলের (সিট) প্রধান অশ্বিন শেণভি জানান, দ্বিতীয় চার্জশিট তৈরি করা হবে শীঘ্রই। তখনই বিচারপতি ইডির প্রসঙ্গ টেনে আনেন। জানান, ইডির সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখেনি সিবিআই। তাই চার্জশিটে প্রাথমিক মামলার সব অভিযুক্তের নাম নেই। অবিলম্বে ইডির সঙ্গে সিবিআইকে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন তিনি।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সিবিআই শুক্রবারই ইডির সঙ্গে প্রাথমিক মামলার অভিযুক্তদের বিষয়ে আলোচনা করবে। কী পদক্ষেপ করা হল, তা আগামী শুনানিতে জানাতে হবে আদালতকে। আগামী ২১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top