News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুলওয়ামা এনকাউন্টারে নিকেশ লস্করের এক জঙ্গি, তল্লাশি অভিযান সমাপ্ত
Image

পুলওয়ামা এনকাউন্টারে নিকেশ লস্করের এক জঙ্গি, তল্লাশি অভিযান সমাপ্ত

শ্রীনগর, ১ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের এক সন্ত্রাসবাদী। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার আরিহাল এলাকায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, পিঞ্জুরা শোপিয়ানের বাসিন্দা মহম্মদ আইয়ুব আলির ছেলে কিফায়াত আইয়ুব আলি নামে এক লস্কর জঙ্গি এনকাউন্টারে নিহত হয়েছে।

এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, দু’টি গ্রেনেড, দু’টি ম্যাগাজিন ও চারটি গুলি। পুলিশ জানিয়েছে, গত ৪ অক্টোবর লস্কর জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল আইয়ুব। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আরিহাল এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। চারিদিক থেকে ঘিরে ফেলা হয় ওই এলাকা। এনকাউন্টার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই জঙ্গির মৃত্যু হয়েছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top