News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির আমলে জনগণকে প্রশাসনের দরজায় যেতে হয়না, প্রশাসন জনগণের কাছে পৌঁছে যাচ্ছে: সাংসদ রেবতী ত্রিপুরা
Image

বিজেপির আমলে জনগণকে প্রশাসনের দরজায় যেতে হয়না, প্রশাসন জনগণের কাছে পৌঁছে যাচ্ছে: সাংসদ রেবতী ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ৩০ নভেম্বর : বৃহস্পতিবার লংতরাইভ্যালীর উত্তর ময়নামা এডিসি ভিলেজে  বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন লোকসভার সাংসদ রেবতী  ত্রিপুরা। লংতরাইভ্যালী মহকুমার মনু আর ডি ব্লকের অন্তর্গত উত্তর ময়নামা এডিসি ভিলেজে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি ঘরে সুশাসন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন  করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা।  

আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে স্টল খোলা হয়।  সাধারণ মানুষের কাছ থেকে পিআরটিসি, রেশন কার্ড আর ও আর, ইনকাম সার্টিফিকেট সহ বিভিন্ন সার্টিফিকেটের জন্য আবেদন জমা নেওয়া হয়। পাশাপাশি নতুন  সার্টিফিকেট  প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন এসএইচজি গ্রুপদের আর্থিক সহায়তা করা হয়।

 বক্তব্য রাখতে গিয়ে রেবতী মোহন ত্রিপুরা বলেন সাধারণ  মানুষ যেকোন সার্টিফিকেট তৈরি করতে সরকারি অফিসের চক্কর কাটতে কাটতে মাথার ঘাম পায়ে পড়তো। বর্তমান জনদরদী সরকারের আমলে প্রশাসন সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে।  সাধারণ মানুষ যাতে অতি সহজে তাদের প্রয়োজনীয় কাগজাদি করতে পারে সেই উদ্দেশ্যেই প্রতিঘরে সুশাসন ও বিকশিত ভারত যাত্রা মেলা।

 তিনি আরোও বলেন জনজাতিদের একমাত্র উন্নয়ন বিজেপি আমলেই সম্ভব।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছামনুর বিধায়ক শম্ভু লাল চাকমা,  মনু-ছৈলেংটা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস সহ অন্যান্যরা।

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top