News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের
Image

মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৩০ নভেম্বর : দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে পলাতক আসামিকে আটক করতে সক্ষম হয়েছে আমবাসা থানার পুলিশ। আমবাসা থানার পুলিশ তেলিয়ামুড়াস্থিত সুভাষনগর এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলার অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।  বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মামলা নাম্বার ৪৫/২০২৩, সেকশন ২২ সি ২৫/২৯। এলাকায় অভিযান চালিয়ে সুদীপ চক্রবর্তীকে আটক করে আমবাসা থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে সোপর্দ করে আমবাসা থানার পুলিশ। পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চালাবে বলে পুলিশ জানিয়েছে। 

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top