News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • তেলেঙ্গানায় সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি, ভোট দেওয়ার পর বললেন জি কিশান রেড্ডি
Image

তেলেঙ্গানায় সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি, ভোট দেওয়ার পর বললেন জি কিশান রেড্ডি

হায়দরাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা তেলেঙ্গানার বিজেপি সভাপতি জি কিশান রেড্ডি। বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর জি কিশান রেড্ডি বলেছেন, “জনগণের উচিত নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা। আমি জনগণের কাছে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আবেদন করছি। আমি জনগণকে বলতে চাই, আজ আপনাদের কাছে সরকার বেছে নেওয়ার সুযোগ। জনগণকে প্রার্থী অথবা দলের দিকে তাকাতে হবে, মদের প্রলোভনে না পড়ে।”

বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের বরকতপুরায় ভোট দিয়েছেন জি কিশান রেড্ডি। ভোট দেওয়ার পর তিনি আরও দাবি করেছেন, “আমাদের অন্য দলের বিধায়কদের প্রয়োজন নেই। আমরা রাজ্যে নিজেরাই সরকার গঠন করব। তেলেঙ্গানায় আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব।” রেড্ডির কথায়, “তেলেঙ্গানার ভবিষ্যতের জন্য এবং একটি ভাল সরকারকে ক্ষমতায় আনতে, আমি জনগণের কাছে ভোট দেওয়ার জন্য আবেদন করছি।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top