News Flash

  • Home
  • খেলা
  • অন্তত একটা জয়ের প্রত্যাশায় ত্রিপুরা আজ চন্ডিগড়ের মুখোমুখি
Image

অন্তত একটা জয়ের প্রত্যাশায় ত্রিপুরা আজ চন্ডিগড়ের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর।। নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে বৃহস্পতিবার মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ শক্তিশালী চন্ডিগড়। জাতীয় সিনিয়র মহিলাদের ফুটবলে। ব্যাঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে সকাল ১১ টায় শুরু হবে ম্যাচ। টানা প্রথম তিন ম্যাচে পরাজিত হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন ত্রিপুরার ফুটবলাররা। এর উপর সীমা, অঞ্জলী এবং অম্লাবতিদের চোট ভাবিয়ে তুলেছে কোচ সুজিত ঘোষদের। অপরদিকে ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট অর্জন করে কর্ণাটকের পাশাপাশি গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে চন্ডিগড়। বুধবার দুপুরে দেড় ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ফুটবলাররা। অনুশীলন শেষে টেলিফোনে ত্রিপুরার কোচ সুজিত ঘোষ বলেন,”চন্ডিগড় যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ।সব বিভাগেই ওদের ভালো ফুটবলার রয়েছে। আমরা সীমিত শক্তি নিয়ে যতটা সম্ভব লড়াই করার চেষ্টা করবো। তবে সহজেই জমি ছাড়বে না আমার মেয়েরা”।‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top