News Flash

  • Home
  • দিনের খবর
  • সভার সাফল্যের দাবি সুকান্তর, কুণালের কথায় ‘সুপারফ্লপ’
Image

সভার সাফল্যের দাবি সুকান্তর, কুণালের কথায় ‘সুপারফ্লপ’

কলকাতা, ২৯ নভেম্বর, (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপি-র ধর্মতলার সভা সফল বলে দাবি করলেন দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। অন্যদিকে, বিজেপির শাহি সভার আয়োজন দেখে ব্যাখ্যা তৃণমূল কংগ্রেসের ’এককথায় সুপারফ্লপ’!

বিজেপির দাবি, কয়েক লাখ লোক এদিন শাহি সভায় এসে উপস্থিত হয়েছিলেন। অনেককে আবার দিন আসতে বহু বাধার সম্মুখীন হতে হয়েছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বলতে শোনা যায়, ‘পুলিশ বাধা দিয়েছেন, তাও লাখ লাখ কর্যকর্তা সেই বাধা পেরিয়ে এই সভায় এসেছেন। আমরা বলছি, তৃণমূল যে ওষুধ বোঝে, সেই ওষুধ বোঝাব।’

অন্যদিকে, সভা শেষের পর তৃণমূলের প্রতিনিধিদের দাবি, ধারে বা ভারে কোনওদিক থেকে তৃণমূলের ২১শে জুলাইয়ের সমাবেশের ধারেকাছে যেতে পারেনি বিজেপির এই মেগা সমাবেশ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ‘সামনের অংশটা বিশাল ফাঁকা রাখা হয়েছে। সেন্ট্রাল এভিনিউয়ের ওদিক থেকে একটাও মিছিল নেই। আমাদের সভায় মঞ্চের পিছনে যে সংখ্যক লোক থাকে, সেই সংখ্যক লোক এদিনের সভায় সামনে ছিল।’

কুণাল এদিন জানান, দিশাহীন, অন্তঃসার শূন্য, আত্মঘাতী কিছু কথা বলে গিয়েছেন অমিত শাহ। তৃণমূলের বক্তব্য, এই সভা নিয়ে ঢক্কা নিনাদ করা হলেও, বাস্তবে তার কোনও চিত্র দেখা যায়নি বলে দাবি। লোকসভা নির্বাচনের আগে বিজেপির নিজের কর্মীরাই এতে আশাহত হয়েছেন বলে দাবি তৃণমূলের।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top