News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানে কনটেইনার ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু তিনজনের
Image

রাজস্থানে কনটেইনার ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু তিনজনের

জয়পুর, ২৯ নভেম্বর (হি. স.) : রাজস্থানের ডুঙ্গারপুর জেলার বিচিওয়াদা থানা এলাকায় একটি কন্টেইনার ট্রাক এবং একটি গাড়ির মধ্যে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। নিহত তিনজনই একই পরিবারের। তারা বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখে। বুধবার ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।

হেড কনস্টেবল শিশুপাল সিং জানান, মঙ্গলবার রাত ১টা নাগাদ পুলিশ স্টেশন এলাকায় অবস্থিত জাতীয় সড়ক-৪৮-এ শিশোদ গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। ভুওয়ালি থানা এলাকার বাসিন্দা পঙ্কজ (২৫), অক্ষয় (২৭) এবং মহেশ (২৬), মঙ্গলবার কুশল মাংরি গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে একটি গাড়িতে করে তাদের বাড়িতে ফিরছিলেন। এরপর জাতীয় সড়ক-৪৮-এর শিশোদ গ্রামের কাছে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি কন্টেইনার তাঁর গাড়িকে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে কন্টেইনারটি গাড়িটিকে প্রায় ত্রিশ ফুট সামনে টেনে নিয়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায়। দুর্ঘটনার পর চালক কন্টেইনার ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে তল্লাশি করা হচ্ছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top