News Flash

  • Home
  • দিনের খবর
  • “বাংলার ভালো, সোনার বাংলা তৈরির কাজ কেবল বিজেপি করবে”, দাবি শাহর
Image

“বাংলার ভালো, সোনার বাংলা তৈরির কাজ কেবল বিজেপি করবে”, দাবি শাহর

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.) ‍‍‍‍‍‍‍‍‍: “কমিউনিস্ট, তৃণমূল বাংলার ভালো করতে পারে না। বাংলার ভালো, সোনার বাংলা তৈরির কাজ কেবল বিজেপির করবে।” বুধবার ধর্মতলায় বিজেপি-র সমাবেশে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস বাকি দলগুলি মিলে বাংলাকে শেষ করছে। দুর্নীতি, অনুপ্রবেশ মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে পারেননি। যে বাংলায় রবীন্দ্রসঙ্গীত শোনা যেত এখন সেখানে বোমা বন্দুকের আওয়াজ শোনা যায়।

অমিত শাহ দাবি করেন, সব জায়গায় দারিদ্র্য কমেছে। কিন্তু পশ্চিমবঙ্গে দারিদ্র্য কমেনি। যে বাংলা সাহিত্য, বিজ্ঞান, কলা, স্বাধীনতা, উদ্যোগের ক্ষেত্রে এক নম্বরে ছিল সেই বাংলাকে দিদি পিছিয়ে দিয়েছেন। আজ আমি বাংলার মানুষকে বলতে এসেছি আপনারা একবার পুরো দেশের বিকাশ দেখুন।

অমিতবাবু বলেন, মোদী কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করেছেন। শৌচালয়, রেশন, বাড়ি, ৫ লাখের বিম, কোভিড টিকা দিয়েছেন। পুরো দেশে আতঙ্কবাদ বন্ধ হয়েছে। যে শ্যামাপ্রসাদ মুখার্জি ধারা ৩৭৭ এর জন্য প্রাণ দিয়েছিলেন আজ মোদীজি সেটা রদ করেছেন। ভারতকে চন্দ্রযানের মাধ্যমে চাঁদে পৌঁছে দিয়েছেন। নতুন সংসদ ভবন পেয়েছি আমরা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মোদিজি সব ক্ষেত্রে দেশকে এগিয়ে দিয়েছেন। আর এখানে কি হল? যে নিজে দুর্নীতিগ্রস্ত তারা এই রাজ্যকে দুর্নীতি মুক্ত করতে পারবে না। তৃণমূল সাংসদ সংসদকেও অপবিত্র করেছে। আমি এই সভা থেকে বলে যাচ্ছি সিএএ হল একটি আইন, একে কেউ রুখতে পারবে না। সকল হিন্দু ভাই বোনের দেশের উপর অধিকার রয়েছে।”

অমিত শাহ প্রশ্ন তোলেন, “ভ্রষ্টচারী মমতা সরকারকে হাটাবেন? মমতাকে হারাবেন? অনুপ্রবেশ রুখতে হবে ? সিএএ আনতে হবে? সীমা সুরক্ষিত করতে হবে। বাংলার গরীবের বিকাশ করতে হবে। যদি সব করতে হয় তবে মমতার সরকারকে উপড়ে ফেলে বিজেপি সরকার বানাতে হবে। মোদিজির অন্যতম লক্ষ্য বাংলার বিকাশ। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিকাশ করতে দেবে না। মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার করুন।”

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top