News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিত্তিহীনভাবে কর্তব্যরত সাংবাদিকের উপর মামলা দায়ের 
Image

ভিত্তিহীনভাবে কর্তব্যরত সাংবাদিকের উপর মামলা দায়ের 

লংতরাইভ্যালী, ২৮ নভেম্বর: এক সাব ইন্সপেক্টরের অপদার্থতার কারণে  নিজ দায়িত্ব পালন করতে গিয়ে মামলায় জড়ালেন এক সাংবাদিক। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা বাজারে।  শান্তি সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগ এনে  রাজ্যের এক বৈদ্যুতিন চ্যানেলের স্থানীয় সাংবাদিক ধনুধর চাকমার বিরুদ্ধে ১০৭ ধারায় ছৈলেংটা থানা স্বপ্রনোদিত মামলা নেয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৮ জুলাই ছৈলেংটা বাজারে আম বিক্রি করতে আসে বুদ্ধধন চাকমা নামে এক ব্যক্তি।  বিক্রি করার জায়গা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কিছু বচসা হয়  এবং পরে তার আমের টুকরি ফেলে দেওয়ার অভিযোগ উঠে । পরের দিন ১৯ জুলাই বুদ্ধধনের চাকমার হেনেস্তার প্রতিবাদে  সমাজের কিছু লোক ছৈলেংটা  বাজারে এসে প্রতিবাদ শুরু করে। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।  সেই খবর সংগ্রহ করতে যান রাজ্যের এক বৈদ্যুতুনিক চ্যানেলের স্থানীয় সাংবাদিক ধনুধর চাকমা।  খবরটি ও প্রকাশিত করেন। শান্তি সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে এনে প্রতিবাদে সামিল হওয়া অনেকের নামেই ১০৭ ধারায়  স্বপ্রণোদিত মামলা নেয় ছৈলেংটা থানার পুলিশ।  আশ্চর্যভাবে দিন কয়েক আগেই সেদিনের প্রতিবাদকারীদের সাথে ধনুধরের নামেও নোটিশ চলে আসে। 

 এ ধরনের নজিরবিহীন ঘটনার তীব্র প্রতিবাদে জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জারনালিস্ট অ্যাসোসিয়েশনের লংতরাইভ্যালী কমিটি। পাশাপাশি সুস্ঠ তদন্তক্রমে  উক্ত পুলিশকর্তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে। 

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top