News Flash

Image

ভাড়াটিয়ার ঘর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৮ নভেম্বর: ভাড়াটিয়ার ঘর থেকে এক যুবককের মৃতদেহ উদ্ধার হয়েছে। জয়নগর ৫ নং রোড এলাকার আশিস চৌধুরীর ভাড়াবাড়িতে মৃতদেহ উদ্ধার হয়েছে। স্হানীয় মানুষ ঘটনাটির টের পেয়ে থানার খবর পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায় নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

বাড়ির মালিক আশিস চৌধুরী জানিয়েছেন, গত ১১ অক্টোবর তাঁর বাড়িতে ভাড়া এসেছিলেন নমিতা দাশগুপ্ত ও ছেলে তীর্থঙ্কর দাশগুপ্ত। কিন্তু আজ সকালে হঠাৎ করেই ঘর থেকে দুর্গন্ধ বের হওয়াতে বাড়ির মালিক ও স্হানীয় মানুষ পুলিশকে খবর পাঠিয়েছে। পুলিশ এসে দেখতে পায় ছেলে তীর্থঙ্কর দাশগুপ্তের মৃতদেহ। 

কিন্তু মা নমিতা দাাগুপ্তকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা

আগরতলা, ২১ জুন: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার রাজ্যের ১০টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬-এর…

ByByReshmi Debnath Jun 21, 2026

গর্জি এলাকায় অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ ৬ জন আহত

উদয়পুর, ২২ জুন: গোমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি এলাকায় জাতীয় সড়কে অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই…

ByByReshmi Debnath Jun 21, 2026

প্রবীণ জনজাতি নেতা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরার প্রয়াণ, শোক

আগরতলা, ২১ জুন: ত্রিপুরার প্রখ্যাত জনজাতি নেতা এবং সিপিআই(এম)-এর প্রবীণ রাজনীতিবিদ তথা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা আর নেই।…

ByByReshmi Debnath Jun 21, 2026

মৈত্রী সেতুর উপর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অংশ নিল বিএসএফ জওয়ানরা

আগরতলা, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অবস্থিত ঐতিহাসিক ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উপর বিশেষ যোগচর্চা…

ByByReshmi Debnath Jun 21, 2026
Scroll to Top