News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের প্রতাপগড়ে বাস উল্টে আহত ৩৩ জন যাত্রী, ৩ জনের অবস্থা সংকটজনক
Image

রাজস্থানের প্রতাপগড়ে বাস উল্টে আহত ৩৩ জন যাত্রী, ৩ জনের অবস্থা সংকটজনক

প্রতাপগড়,২৮ নভেম্বর (হি.স.) : সোমবার গভীর রাতে মধ্যপ্রদেশের মন্দসৌর থেকে রাজস্থানের প্রতাপগড়ে যাওয়ার সময় একটি বাস উল্টে অন্তত ৩৩ জন যাত্রী আহত হয়েছে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। আহত সকলকে একটি ট্রাকে এবং পরে একটি অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে তিন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, জাখর ট্রাভেলসের বাসটি মন্দসৌর থেকে প্রতাপগড়ের দিকে যাচ্ছিল। আচমকাই দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাথুনিয়া গ্রামের কাছে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়।

স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে। খবর পেয়ে হাথুনিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার ঋষিকেশ মীনা এবং প্রশাসনিক আধিকারিকরাও জেলা হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। এএসপি মীনা জানান, বর্তমানে জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এএসপি আরও জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে টায়ার ফেটে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলেও অনুমান করা হচ্ছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top