News Flash

Image

ফের চুরাইবা‌ড়ি‌তে গাঁজা বাজেয়াপ্ত, ধৃত এক

পাথারকান্দি (অসম), ২৬ নভেম্বর (হি.স.) : নেশা বিরোধী অভিযানে পুলিশের ঘন ঘন তল্লাশি চললে ত্রিপুরা থেকে অসম হয়ে বহিঃরাজ্য গাঁজা পাচার অব্যাহত রয়েছে।

রবিবার ফের চুরাইবাড়ি পুলিশ বাজেয়াপ্ত করেছে গাঁজা । পাশাপাশি আটক করা হয়েছে এক পাচারকারীকে । পুলিশ সূত্রে জানা গেছে যে, বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোষ্ট পুলিশের রু‌টিন তল্লা‌শি‌ চলাকালীন সময়ে অনলাইন সামগ্রী বোজাই একটি কন্টেইনার লরিতে তল্লাশি চালিয়ে লরিতে থাকা বিভিন্ন অনলাইন রিটার্ন সামগ্রীর সাথে থাকা একটি বিশেষ ট্রলি ব্যাগের ভিতর থেকে দশ পেকেট গাঁজা উদ্ধার হয় ।

চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টের ইনচার্জ প্রণব মিলি জানান, রবিবার সকাল নয় ঘটিকার ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম সীমান্তে প্রবেশের মুখে এস ০১ এনসি ৫৭৯৫ নম্বরে একটি কন্টেইনার লরি চুরাইবাড়ি চেক গেইটে পৌছালে যথারীতি গা‌ড়ি‌টি‌তে তল্লাশি চালায় পুলিশ কর্মীরা।এ‌তে গা‌ড়ির থাকা একটি ব্যাগের ভিতর থেকে ১০ পেকেটে মোট ১০.৬ কেজি গাঁজা উদ্ধার হয় । পাচারের অভিযোগে আটক করা আব্দুল ওয়াহিদ । ধৃত ব্যক্তির বাড়ি কাছাড় জেলার গুমড়ায় বলে জানান ইনচার্জ । বলেন, ধৃতের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা রুজু ক‌রে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top