News Flash

Image

বাসন্তীতে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার

বাসন্তী, ২৬ নভেম্বর (হি.স.) : মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার। মৃতার নাম রিয়া সর্দার ৮। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তীর কুলতলিতে।

ক্যানিং থেকে মামার বিয়ে উপলক্ষ্যে কুলতলিতে বেড়াতে এসেছিল রিয়া। এদিন দুপুরে সম বয়স্কদের সাথে গ্রামের পুকুরে স্নান করতে গিয়ে ছয় জন তলিয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় বাকি পাঁচজনকে তৎক্ষণাৎ উদ্ধার করা সম্ভব হলেও রিয়াকে উদ্ধার করতে অনেক দেরি হয়ে যায়। তাকে উদ্ধারের পর বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রিয়ার বাবা বলেন, ” গতকাল বৌভাতের অনুষ্ঠান ছিল। আজ দুপুরেই খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু কখন ওরা পুকুরে চলে গেছিল কেউ খেয়াল করিনি।”

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top