News Flash

  • Home
  • দিনের খবর
  • বীরত্ব ও ত্যাগের প্রতীক ছিলেন গুরু তেগ বাহাদুর, শ্রদ্ধা রাষ্ট্রপতি মুর্মুর
Image

বীরত্ব ও ত্যাগের প্রতীক ছিলেন গুরু তেগ বাহাদুর, শ্রদ্ধা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.) : গুরু তেগ বাহাদুরের শহিদ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার রাষ্ট্রপতি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আমি শ্রী গুরু তেগ বাহাদুরজিকে তাঁর শহিদ দিবসে শ্রদ্ধা জানাই। মানবাধিকার ও ধর্ম রক্ষায় তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন। আসুন, আমরা সবাই বীরত্ব ও ত্যাগের প্রতীক গুরু তেগ বাহাদুরজির শিক্ষা থেকে অনুপ্রেরণা গ্রহণ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করি।“

প্রসঙ্গত, গুরু তেগ বাহাদুর (১৬২১ – ১৬৭৫) ছিলেন শিখ ধর্মের নবম এবং দশম গুরু। তাঁর শিরচ্ছেদ পর্যন্ত শিখদের নেতা ছিলেন।তিনি গুরু হরগোবিন্দের কনিষ্ঠ পুত্র একজন নীতিনির্ধারক এবং নির্ভীক যোদ্ধা হিসাবে বিবেচিত ছিলেন। ছিলেন এক বিদগ্ধ আধ্যাত্মিক পণ্ডিত এবংকবি যাঁর ১১৫টি স্তোত্র গুরু গ্রন্থ সাহেবে অন্তর্ভুক্ত রয়েছে। এটি শিখ ধর্মের প্রধান পাঠ্য।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top