News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির বাতাস বিষাক্ত, মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই
Image

দিল্লির বাতাস বিষাক্ত, মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.) : রাজধানী দিল্লির ‘হাওয়া’ বর্তমানে একই রয়েছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মতে, দিল্লির সামগ্রিক বায়ুর গুণমান সূচক (একিউআই)) ‘গুরুতর’ বিভাগে রয়েছে। শুক্রবার সকালে একিউআই রেকর্ড করা হয়েছে, তাতে আনন্দ বিহারে ৪১১, আলিপুরে ৪৩২, ওয়াজিরপুরে ৪৪৩, আরকেপুরমে ৪২২। বৃহস্পতিবারও পরিস্থিতি কমবেশি একই ছিল।

বোর্ডের মতে, রাজধানীর ১৪টি স্থানের একিউআই ৪০০-এর উপরে অর্থাৎ ‘গুরুতর’ বিভাগে রেকর্ড করা হয়েছে। আগামী দু-তিন দিনে দিল্লির দূষণ থেকে মুক্তি পাওয়ার কোনও সম্ভাবনা নেই।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে, বৃহস্পতিবার দিল্লির একিউআই ছিল ৩৯০। শুক্রবার সকালে এই সংখ্যা ৪৫০-এর কাছাকাছি পৌঁছেছে। এটি বুধবার ছিল ৩৯৫। এদিন বাওয়ানা দিল্লির সবচেয়ে দূষিত এলাকা। এখানে একিউআই ছিল ৪৫০। আর্থ সায়েন্সেস মন্ত্রকের এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম অনুসারে, আগামী তিন-চার দিন বাতাসের গতিবেগ ঘণ্টায় দশ কিলোমিটারের নিচে থাকতে পারে। এই পরিস্থিতিতে বাতাসে দূষণ কম ছড়াবে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top