নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): ডিপফেক মোকাবিলা করার জন্য শীঘ্রই নতুন প্রবিধান নিয়ে আসবে সরকার, যা গণতন্ত্র এবং সমাজের জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে৷ দেশবাসীকে আশ্বস্ত করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ডিপফেক ইস্যুতে বৃহস্পতিবার দিল্লিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং স্টেকহোল্ডারদের সঙ্গে একটি বৈঠকের পৌরহিত্য করেছেন কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, “আমাদের সমাজে আস্থা মজবুত করতে ও গণতন্ত্রকে রক্ষা করতে ডিপফেক মোকাবিলা করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।” কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তিনি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জামগুলিতে কোম্পানির প্রধানদের এবং ডিপফেক থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলির বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক করেছেন। তিনি যোগ করেছেন, বৈঠকে সবাই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে প্রবিধান আনতে সম্মত হয়েছে যা ডিপফেক সনাক্তকরণ, ভুল তথ্যের বিস্তার রোধ, রিপোর্টিং প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। নতুন প্রবিধান সম্পর্কে এক প্রশ্নের উত্তরে, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, সরকার এটিকে নতুন নিয়মের আকারে আনতে পারে অথবা বিদ্যমান নিয়মগুলি সংশোধন করে কিংবা নতুন আইনের আকারে আনা যেতে পারে।

ডিপফেক প্রতিরোধে শীঘ্রই নতুন প্রবিধান নিয়ে আসবে সরকার, আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Tags:
Releated Posts
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…
মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…
যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার
চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

















