News Flash

  • Home
  • দেশ
  • ডিপফেক প্রতিরোধে শীঘ্রই নতুন প্রবিধান নিয়ে আসবে সরকার, আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Image

ডিপফেক প্রতিরোধে শীঘ্রই নতুন প্রবিধান নিয়ে আসবে সরকার, আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): ডিপফেক মোকাবিলা করার জন্য শীঘ্রই নতুন প্রবিধান নিয়ে আসবে সরকার, যা গণতন্ত্র এবং সমাজের জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে৷ দেশবাসীকে আশ্বস্ত করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ডিপফেক ইস্যুতে বৃহস্পতিবার দিল্লিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং স্টেকহোল্ডারদের সঙ্গে একটি বৈঠকের পৌরহিত্য করেছেন কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, “আমাদের সমাজে আস্থা মজবুত করতে ও গণতন্ত্রকে রক্ষা করতে ডিপফেক মোকাবিলা করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।” কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তিনি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জামগুলিতে কোম্পানির প্রধানদের এবং ডিপফেক থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলির বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক করেছেন। তিনি যোগ করেছেন, বৈঠকে সবাই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে প্রবিধান আনতে সম্মত হয়েছে যা ডিপফেক সনাক্তকরণ, ভুল তথ্যের বিস্তার রোধ, রিপোর্টিং প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। নতুন প্রবিধান সম্পর্কে এক প্রশ্নের উত্তরে, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, সরকার এটিকে নতুন নিয়মের আকারে আনতে পারে অথবা বিদ্যমান নিয়মগুলি সংশোধন করে কিংবা নতুন আইনের আকারে আনা যেতে পারে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top