News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি পরিচালিত সরকার রাজ্যের কৃষকদের সমস্যা সমাধান করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : মেয়র
Image

বিজেপি পরিচালিত সরকার রাজ্যের কৃষকদের সমস্যা সমাধান করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : মেয়র

আগরতলা, ২৩ নভেম্বর : বিজেপি পরিচালিত সরকার রাজ্যের কৃষকদের সমস্যা সমাধান করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ লক্ষামুড়া পুর নিগমের ১ নং ওয়ার্ড এর অন্তর্গত ভূমিহীন কলোনী এলাকায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে জলের পাম্প মেশিন বসানো অনুষ্ঠানে অংশ গ্রহণ করে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন মেয়র বলেন,দীর্ঘদিনের সমস্যায় জর্জরিত লক্ষামুড়া পুর নিগমের ১ নং ওয়ার্ড এর অন্তর্গত ভূমিহীন কলোনী এলাকার কৃষকেরা। ওই এলাকায় কাঁটাতারের বেড়ার ফলে প্রায় ১০০ কানি জমি বাংলাদেশের দিকে পড়ে যায়। ফলে প্রায় ২০০-৩০০ জনের মতো কৃষক কৃষি কাজের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে পড়ে। শুধুমাত্র বর্ষাতেই তারা কৃষিকাজ সম্পূর্ণ করতেন কাঁটাতারের ওপারে।

তাঁর কথায়, ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের সমস্যার কথা চিন্তা করে জল মিশন দফতরের উদ্যোগে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে সেই এলাকায় একটি জলের পাম্প মেশিন বসানো হয়েছে। যার ফলে কৃষকদের এখন আর শুধু প্রাকৃতির উপরে নির্ভর করে থাকতে হবে না।

এদিন তিনি আরও বলেন, ওই এলাকায় জলের পাম্প মেশিন বসানোর ফলে বাংলাদেশের দিকে এবং ভারতীয় অংশের প্রায় ৫০ জনের মত কৃষক এ জল দিয়ে সারা বছরব্যাপী তাঁদের কৃষিকাজ চালিয়ে যেতে পারবেন।

তাছাড়া,এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, আগরতলা পুর নিগমের কর্পোরেটর মিত্রা রানী দাস মজুমদার, শর্মিষ্ঠা বন্ধন, এলাকার বিশিষ্ট সমাজসেবী মুকুল রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top