News Flash

  • Home
  • দিনের খবর
  • তিলোত্তমায় ১৯-এর ঘরেই নামল পারদ, ভোরে ও রাতে অনুভূত হচ্ছে হালকা শীত
Image

তিলোত্তমায় ১৯-এর ঘরেই নামল পারদ, ভোরে ও রাতে অনুভূত হচ্ছে হালকা শীত

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, সামান্য কমতে পারে তাপমাত্রার পারদও, সেই মতো বৃহস্পতিবারই কলকাতায় সামান্য কমেছে পারদ। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, তবে তা খুব বেশি নয়। আগামী চার দিনে রাতের তাপমাত্রা অথবা সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে বলে জানানো হয়েছে। তবে ভোরে এবং রাতে শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা অনুভূত হচ্ছে এখনও।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ও উত্তরবঙ্গে আপাতত আকাশ পরিষ্কার থাকবে, আবহাওয়া থাকবে শুষ্ক। পশ্চিমের জেলাগুলিতে অনুভূত হবে ঠান্ডা। আগামী তিন-চারদিনে দক্ষিণ ও উত্তরবঙ্গে তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের কাছে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ২৬ নভেম্বর নাগাদ। ২৭ তারিখ সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেটির অবস্থান হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি। তবে, আগামী ৫ দিনের সেই নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না বঙ্গভূমিতে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top