News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু, চারজন আহত
Image

শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু, চারজন আহত

শিলিগুড়ি, ২২ নভেম্বর (হি.স.) : পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি বিভাগের খড়িবাড়ি পিডব্লুডি মোড় সংলগ্ন জাতীয় সড়ক- ৩২৭-এ। মৃত মহিলার নাম লতিকা রাই দাস (২৭), উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে লতিকা রাই ও তার স্বামী অমরেশ দাস রাস্তা পার হচ্ছিলেন। সেই সময়ে পিডব্লিউডি মোড়ে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দম্পতিকে ধাক্কা দেয়, যার ফলে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। এই ঘটনায় ওই মহিলার স্বামীসহ তিন যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের খড়িবাড়ি হাসপাতালে নিয়ে যায়। যেখান থেকে আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পেয়ে রাতেই খড়িবাড়ী থানা পুলিশ ও খড়িবাড়ী ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খড়িবাড়ি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top