News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • প্রধানমন্ত্রী মোদী হিংসা কবলিত মণিপুরে যাননি কিন্তু আহমেদাবাদে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন : রাজস্থানে প্রিয়াঙ্কা
Image

প্রধানমন্ত্রী মোদী হিংসা কবলিত মণিপুরে যাননি কিন্তু আহমেদাবাদে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন : রাজস্থানে প্রিয়াঙ্কা

জয়পুর, ২২ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী মোদী হিংসা কবলিত মণিপুরে যাননি কিন্তু আহমেদাবাদে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন বলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বঢরা, বুধবার তিনি রাজস্থানের জয়পুর জেলার শাহপুরায় এক সমাবেশে ভাষণে একথা বলেন।

প্রিয়াঙ্কা বঢরা এদিন জনসভায় ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ক্রিকেট ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন, কারণ তিনি ভারত জিতলে, সেই কৃতিত্বের ভাগীদার হতে চেয়েছিলেন। কিন্তু সঙ্কটগ্রস্থ মণিপুরে যাননি। ২৫ নভেম্বর বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানের জয়পুর জেলার শাহপুরায় একটি সমাবেশে এদিন তিনি ভাষণ দিচ্ছিলেন। বক্তৃতায় প্রিয়াঙ্কা বলেন, মোদী নিজেকে ফকির বলে দাবি করেন, কিন্তু আপনারা জিজ্ঞাসা করুন কিভাবে বিজেপি তাঁর শাসনে সবচেয়ে ধনী দল হয়ে উঠল। প্রিয়াঙ্কা বিজেপিকে আক্রমণ করে বলেন, মণিপুর প্রায় সাত মাস ধরে জাতিগত হিংসায় ডুবে রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী সেখানে যাননি। পরিবর্তে, তিনি ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top