News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবে আইএসআই-এর টার্গেট কিলিং পরিকল্পনা বানচাল, অস্ত্র–সহ গ্রেফতার তিন জঙ্গি
Image

পঞ্জাবে আইএসআই-এর টার্গেট কিলিং পরিকল্পনা বানচাল, অস্ত্র–সহ গ্রেফতার তিন জঙ্গি

চন্ডীগড়, ২২ নভেম্বর (হি.স.) : পঞ্জাব পুলিশ ভাটিন্ডায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই সমর্থিত তিন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে। এর পাশাপাশি পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। পঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব বুধবার এক্স-এ পোস্ট করে এই তথ্য জানিয়েছেন। ধৃত জঙ্গিরা পঞ্জাবে টার্গেট কিলিং এর প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ। পঞ্জাবের এক ধর্মীয় নেতা সন্ত্রাসবাদীদের টার্গেটে ছিলেন। অভিযুক্তরা কুলবিন্দর সিং কিন্ডা এবং হরচরণ সিংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল, সাংগরুর জেলে ইউএপিএর অধীনে বন্দী ছিল। অনেক দিক পর্যবেক্ষণ করে এই মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

গৌরব যাদব জানান, আইএসআই-এর মাধ্যমে কাউন্টার ইন্টেলিজেন্স টিম পঞ্জাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনকারী তিন জঙ্গিকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম, রাজভুপিন্দর সিং, রমন কুমার এবং জগজিৎ সিং। অভিযুক্তদের কাছ থেকে ৮টি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ৩০টি জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ থেকে এসব অস্ত্র কিনেছিল। অভিযুক্তদের বিরুদ্ধে বাটিন্ডায় মামলা রুজু করে পরবর্তী পদক্ষেপ শুরু করেছে পুলিশ।

Releated Posts

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top