News Flash

  • Home
  • দিনের খবর
  • কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, শীতে কাঁপছে শ্রীনগর-সহ গোটা কাশ্মীর উপত্যকা
Image

কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, শীতে কাঁপছে শ্রীনগর-সহ গোটা কাশ্মীর উপত্যকা

শ্রীনগর, ২২ নভেম্বর (হি.স.): শীতের দাপট শুরু হয়ে গিয়েছে কাশ্মীর উপত্যকায়, কনকনে ঠান্ডায় কাঁপছে লাদাখও। শীতের দাপটের মধ্যেই কুয়াশায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ নভেম্বর পর্যন্ত এমনই কুয়াশার দাপট থাকবে কাশ্মীর উপত্যকায়। বুধবারও কাশ্মীরের নানা প্রান্ত ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল, দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় সকালের সময় অসুবিধার সম্মুখীন হয়েছেন বহু মানুষ।

ধীরে দিরে ঠান্ডার দাপট বাড়ছে ভূস্বর্গে, শ্রীনগরে ইতিমধ্যেই হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে পারদ। পহেলগাম, গুলমার্গ, কাজিগুন্দ সর্বত্রই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। জম্মুতে অবশ্য এখনও সেভাবে ঠান্ডা পড়েনি। সেখানে ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা। আবহবিদরা জানিয়েছেন, ২৬ নভেম্বর পর্যন্ত আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন হবে না কাশ্মীরে, সকালে ও সন্ধ্যার দিকে থাকবে কুয়াশার দাপট।

Releated Posts

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top