News Flash

Image

উদ্ধার ডিব্ৰুগড়ে ব্রহ্মপুত্র নদে সন্ধানহীন অনন্ত কাকতির মৃতদেহ


ডিব্রুগড় (অসম), ২১ নভেম্বর, (হি.স.) : প্ৰায় দু-সপ্তাহের মাথায় উদ্ধার ডিব্ৰুগড়ে ব্রহ্মপুত্র নদে সন্ধানহীন অনন্ত কাকতির মৃতদেহ।

গত ৮ নভেম্বর সকালে ব্রহ্মপুত্র নদের মোহনাঘাটে অনন্ত কাকতি এবং তাঁর বড় ভাই দিগন্ত কাকতি তাঁদের প্রয়াত মায়ের পিণ্ডদান করতে গিয়েছিলেন। পিণ্ড দান করে স্নান করতে গিয়ে আচমকা ব্রহ্মপুত্রের জলে তলিয়ে গিয়েছিলেন দুই ভাই অনন্ত ও দিগন্ত।

চার দিনের মাথায় উদ্ধার হয়েছিল বড় ভাই দিগন্ত কাকতির মৃতদেহ। আজ ১৩ দিনের দিন সেই মোহনাঘাটে ভাসমান অনন্ত কাকতির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে।

আজ সকালে মোহনাঘাটের তীরে অনন্ত কাকতির মৃতদেহ দেখে স্থানীয় প্ৰত্যক্ষদর্শীরা খবর দেন থানা এবং মৃতের বাড়িতে। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে এসে মৃতদেহটি শনাক্ত করেন। ইত্যবসরে এসডিআরএফ-এর দল নিয়ে আসেন পুলিশ ও সাধারণ প্ৰশাসনের আধিকারিকরা। নদের জল থেকে তুলে আনা হয় অনন্ত কাকতির মৃতদেহ। পরে মৃতদেহের ময়না তদন্ত করতে পাঠানো হয় আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Releated Posts

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top