News Flash

  • Home
  • দিনের খবর
  • সাঁওতালি ভাষাভাষীদের সর্বাগ্রে নিজেদের ভাষাকে ভালোবাসতে হবে ও জনপ্রিয় করে তুলতে হবে : রাষ্ট্রপতি
Image

সাঁওতালি ভাষাভাষীদের সর্বাগ্রে নিজেদের ভাষাকে ভালোবাসতে হবে ও জনপ্রিয় করে তুলতে হবে : রাষ্ট্রপতি

বারিপাড়া, ২০ নভেম্বর (হি.স.): সাঁওতালি ভাষাভাষীদের সর্বাগ্রে নিজেদের ভাষাকে ভালোবাসতে হবে ও নিজেদের ভাষাকে জনপ্রিয় করে তুলতে কাজ করতে হবে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লেখকদের আদিবাসী সম্প্রদায়ের জীবনধারা সম্পর্কে লেখার আহ্বান জানান, যাতে অন্যরা আদিবাসী সমাজের জীবন মূল্যবোধ সম্পর্কে জানতে পারেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার ওডিশার ময়ূরভঞ্জ জেলার বারিপাড়ায় সর্বভারতীয় সাঁওতালি লেখক সমিতির ৩৬-তম বার্ষিক সম্মেলন এবং সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাঁওতালি ভাষাভাষীদের প্রথমে নিজেদের ভাষাকে ভালবাসতে হবে এবং সেই ভাষাকে জনপ্রিয় করার জন্য কাজ করতে হবে। তিনি সাঁওতালি ভাষার লেখকদের প্রশংসা করে বলেন, তাঁরা সাঁওতালি জনগণের সমৃদ্ধ ইতিহাস ও পরম্পরা এবং তাঁদের ভাষা বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করেছেন।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top