News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জি বি হাসপাতালে ডায়ালাইসিস বিভাগে হেপারিন ইঞ্জেকশন বিনামূল্যে প্রদান বন্ধ, ক্ষুদ্ধ রোগীর পরিজনরা
Image

জি বি হাসপাতালে ডায়ালাইসিস বিভাগে হেপারিন ইঞ্জেকশন বিনামূল্যে প্রদান বন্ধ, ক্ষুদ্ধ রোগীর পরিজনরা

আগরতলা, ২০ নভেম্বর: আবারও জিবি হাসপাতালে ডায়ালাইসিস বিভাগের পরিষেবা নিয়ে অভিযোগ উঠেছে। বিগত একমাস ধরে জিবি হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে বিনামূল্যে ঔষধ পরিষেবা বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ রোগীর পরিজনদের। 

জনৈক রোগীর পরিজন বলেন, ইতিপূর্বে জিবি হাসপাতালে ডায়ালাইসিসের সময় হেপারিন ইঞ্জেকশন সরকারি ভাবে প্রদান করা হতো। কিন্তু গত একমাস ধরে বিনামূল্যে ওই ইঞ্জেকশন প্রদান বন্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ। তাতে বেকায়দায় পরেছেন রোগীর পরিজনেরা। কারণ, বাজারে ওই ঔষধ ৩৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তাতে রোগী পরিবারের লোকজনদের চিকিৎসা করতে গিয়ে নাজেহালের শিকার হচ্ছেন। 

রোগীর পরিজনদের আরও অভিযোগ, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top