News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশের বিভিন্ন প্রান্তে সূর্যদেবের আরাধনা, অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ৪-দিনের ছটপুজোর সমাপ্তি
Image

দেশের বিভিন্ন প্রান্তে সূর্যদেবের আরাধনা, অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ৪-দিনের ছটপুজোর সমাপ্তি

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): সূর্যদেবের আরাধনা ও অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সমাপ্তি হল ৪-দিন ব্যাপী ছটপুজোর। বিহার থেকে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ থেকে উত্তর প্রদেশ-দেশের বিভিন্ন প্রান্তে সোমবার ভোররাত থেকেই নদী ও জলাশয়ের ধারে জড়ো হন ছটপালনকারীরা, ৪-দিনের ছট পুজো উৎসবের শেষ দিনে সূর্যদেবের আরাধনা ও অর্ঘ্য নিবেদন করা হয়। পাটনার দিঘা গঙ্গা ঘাট, কলেজ ঘাটে এদিন ভোরে বিপুল সংখ্যক ভক্তদের উপস্থিতি ছিল, রাঁচির হাতানিয়া তালাবেও বিপুল ভক্তদের সমাগম হয় এদিন ভোরে। একই ছবি দেখা গিয়েছে দিল্লি, মুম্বই এবং কলকাতাতেও। ৪-দিনব্যাপী ছট পুজো উৎসবের শেষ দিনে প্রচুর সংখ্যক ভক্ত সূর্যদেবকে ‘সূর্যোদয় অর্ঘ্য’ প্রদান করেন। দিল্লিতে যমুনা নদীতেও এদিন ভক্তরা ছটপুজো করেন। শুধু ভারতই নয়, বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে ছটপুজো। নিউ জার্সি, টেক্সাস এবং ম্যাসাচুসেটস-সহ আমেরিকার বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক ভক্তরা ছটপুজো উপলক্ষ্যে সূর্যদেবকে ‘অর্ঘ্য’ নিবেদন করেছেন।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top