News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মিধিলার প্রভাবে ব্যাপক ক্ষতি মোহনপুর মহকুমায়, পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক
Image

মিধিলার প্রভাবে ব্যাপক ক্ষতি মোহনপুর মহকুমায়, পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ নভেম্বর : মিধিলার প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে মোহনপুর মহকুমা এলাকায়।ধান সমেত সবজির ব্যাপক ক্ষতির ফলে মাথায় হাত চাষীদের। বিদ্যুৎ পরিবাহি তার ছিঁড়ে বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। মাথায় হাত সাধারণের। মোহনপুর মহকুমা এলাকার হেজামারা আরডি ব্লক, মোহনপুর আর ডি ব্লক, বামুটিয়া আর ডি ব্লক, মোহনপুর পুর পরিষদ একায় ঝড় বৃষ্টির প্রভাবে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিশেষ করে কৃষিক্ষেত্রে ক্ষতির পরিমাণ সর্বাধিক। ব্যাপক ক্ষতি হয়েছে ধানের। ধান ঘরে তোলার আগেই ঝড় বৃষ্টির কারণে মাটিতে লুটিয়ে পড়েছে সমস্ত ধান। এছাড়া ফুল কফি, ছিম সহ বিভিন্ন সবজির ক্ষেত্রে বেশ ক্ষতি হয়েছে। হেজামারা ব্লক এলাকার প্রত্যন্ত এলাকাতে বাঁশ বেতের তৈরি ঘর ভেঙে লুটিয়ে পড়েছে। এলাকার বিধায়ক বৃষকেতু দেববর্মা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। তিনি দাবি করেন যে সমস্ত পরিবার এই ঝড়-বৃষ্টি কারণে প্রতি সম্মুখীন হয়েছে তাদের সহযোগিতায় এগিয়ে আসুক প্রশাসন।

 গোটা মহকুমা এলাকাতে শুক্রবার থেকেই বিদ্যুৎ পরিষেবাতে ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়েছে। ২৪ ঘন্টা পর শনিবার দুপুর নাগাদ পুনরায় বেশিরভাগ অঞ্চলেই বিদ্যুৎ পরিষেবা সচল হয়েছে। বিদ্যুৎ পরিবাহী তারে গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও রাতেই বিদ্যুৎ তার মেরামতিতে হাত লাগিয়েছে দপ্তরের কর্মীরা। মহকুমা এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে ইতিমধ্যেই কর্মীরা মাঠে নেমেছে বলে জানা গেছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top