News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানের জনগণকে একগুচ্ছ প্রতিশ্রুতি রাহুলের, বিঁধলেন বিজেপিকেও
Image

রাজস্থানের জনগণকে একগুচ্ছ প্রতিশ্রুতি রাহুলের, বিঁধলেন বিজেপিকেও

দৌসা, ১৯ নভেম্বর (হি.স.): ভোটের দিন যত এগিয়ে আসছে রাজস্থানে রাজনৈতিক প্রচারও চলছে জোরকদমে। রবিবার রাজস্থানের দৌসায় এক নির্বাচনী জনসভা থেকে রাজস্থানের জনগণকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি আক্রমণ করেছেন বিজেপিকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেছেন তিনি।

রাহুল গান্ধী এদিন বলেছেন, কংগ্রেস রাজস্থানের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর ১০ হাজার টাকা ট্রান্সফার করবে… কংগ্রেস সরকার গঠিত হলে সিলিন্ডারের মূল্য ৫০০ টাকা হবে… আমরা গোটা রাজস্থানে ইংরেজি স্কুল তৈরি করেছি… প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাতিল করেছেন পুরাতন পেনশন স্কিম… আমরা রাজস্থানে এটি প্রয়োগ করেছি… লক্ষ লক্ষ মানুষ এর থেকে উপকৃত হয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কোনও জাত নেই; শুধু গরীব আছে। যখন অধিকার দেওয়ার সময় এসেছে, তখন কোনও জাত নেই… যখন লড়াইয়ের প্রচার করার সময় এসেছে, তখন ওবিসি এবং দলিত আছে… কংগ্রেস পার্টি আপনাদের সাতটি গ্যারান্টি দিয়েছে… আমরা আদানির ভারত চাই না। …তাই আমরা সাতটি গ্যারান্টি দিয়েছি।”

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top