News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ছত্তিশগড়ে নির্বিঘ্নে সম্পন্ন নির্বাচন, ভোটের হার ৬৮.১৫ শতাংশ
Image

ছত্তিশগড়ে নির্বিঘ্নে সম্পন্ন নির্বাচন, ভোটের হার ৬৮.১৫ শতাংশ

রায়পুর, ১৭ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ে নির্বিঘ্নে ও শান্তিতেই সম্পন্ন হল বিধানসভা নির্বাচন । শুক্রবার দ্বিতীয় তথা অন্তিম দফায় সেখানে ভোট পড়ল ৬৮.১৫ শতাংশ হারে । এদিন ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হলেও ভোটের শেষে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক আইটিবিপি জওয়ানের।

শুক্রবার দ্বিতীয় দফায় ১৮,৮০০-র বেশি বুথ কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ৭০০টি সাংওয়ারী ভোটকেন্দ্র, যেখানে শুধুমাত্র মহিলা ভোট কর্মী মোতায়েন রয়েছেন। এদিন সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শেষ তথা দ্বিতীয় দফায় সেখানে ৬৮.১৫ শতাংশ হারে ভোট পড়েছে । চূড়ান্ত ফলাফল বৃদ্ধি হতে পারে । বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে।

শুধুমাত্র বিন্দ্রানবগড় বিধানসভা কেন্দ্রের ৯টি ভোটকেন্দ্রে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছিল ৩৮.২২ শতাংশ। তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৩১ শতাংশ। দুর্গ জেলার কুরিডিহ গ্রামের ৫৭ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী তথা এই কেন্দ্রের প্রার্থী ভূপেশ বাঘেল। তিনি ভোট দেওয়ার পর বলেন, “৭৫টি আসনের গন্ডি অতিক্রম করা আমাদের লক্ষ্য। ফের মুখ্যমন্ত্রী কে হবেন তা হাইকমান্ড ঠিক করবে।” এদিন অম্বিকাপুর থেকে ভোট দিয়েছেন টি এস সিং দেও, ছত্তিশগড়ে কংগ্রেসের জয় নিয়ে ব্যক্ত করেছেন আত্মবিশ্বাস।

দ্বিতীয় দফায় ৭০টি আসনে ৯৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেস ৭০টি আসনেই লড়ছে। ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় পুলিশ ছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ছত্তিশগড়ে প্রথম দফায় গত ৭ নভেম্বর ২০টি আসনে ভোটগ্রহণ হয়েছিল, মোট ৯০টি আসনের মধ্যে বাকি ৭০টি আসনে ভোটগ্রহণ চলছে শুক্রবার। গত ৭ নভেম্বর প্রথম দফায় মাওবাদী উপদ্রুত ২০টি আসনে ভোট হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা ভোটে দেড় দশকের বিজেপি শাসনের ইতি ঘটিয়ে প্রথম বার বিধানসভা ভোটে জিতে ছত্তিশগড়ে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। রাজ্যের ৯০টি বিধানসভা আসনের মধ্যে ৬৮টি জিতেছিল তারা। বিজেপি ১৫টিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর দল ‘জনতা কংগ্রেস ছত্তিশগড়’ (জেসিসি) পাঁচটি এবং তার সহযোগী বিএসপি দু’টি বিধানসভা আসনে জয়ী হয়েছিল। আগামী ৩ ডিসেম্বর ছত্তিশগড় ছাড়াও মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামে ভোটগণনা।

Releated Posts

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, চড়-ডিম নিক্ষেপের অভিযোগ

কলকাতা, ৩০ মে (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও দলের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার দক্ষিণ…

ByBySandeep Biswas May 30, 2026

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’: রাবড়ী দেবীর সরকারি বাংলো খালি করা নিয়ে বিজেপির কড়া বার্তা

পাটনা, ৩০ মে (আইএএনএস): বিহারের রাজধানী পাটনার ১০ সার্কুলার রোডের সরকারি বাংলো নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। এই…

ByByNews Desk May 30, 2026

পাকিস্তানের আইএসআই ও দাউদ চক্রের যোগ, দিল্লি-মুম্বইয়ে হামলার ছক ভেস্তে ৯ জন গ্রেফতার

নয়াদিল্লি, ৩০ মে (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং মুম্বই আন্ডারওয়ার্ল্ড চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগে নয়জনকে গ্রেফতার করেছে…

ByByNews Desk May 30, 2026

‘শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে কেন্দ্র’, পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ৩০ মে (আইএএনএস): বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষায় অনিয়ম ও বিতর্কের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top