News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০৭তম নভেম্বর বিপ্লবের বর্ষকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন বামেদের
Image

১০৭তম নভেম্বর বিপ্লবের বর্ষকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন বামেদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর : আজ শুক্রবার সিপিআইএম দলের পক্ষ থেকে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ধলেশ্বর স্থিত দলীয় কার্যালয়ে। এদিন শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী  মানিক সরকার। ৭-১৭ই নভেম্বর ১০৭তম নভেম্বর বিপ্লবের বর্ষকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

 সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির অফিসে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করেছেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। রক্তদান শিবিরে গিয়ে রক্তদাতাদের সাথে কথা বলে উৎসাহিত করেছেন তিনি।
পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর সোভিয়েত দেশের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে রাষ্ট্রক্ষমতা দখল করে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল।
বিশেষ দিনকে সামনে রেখে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন রক্তদাতাদের পলিটব্যুরোর সদস্য শ্রী সরকার। তিনি বলেন, সমাজতন্ত্রের বিকল্প নেই। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধান করে দিতে পারেনা। তারা শুধু যুদ্ধ, শোষণ, লুন্ঠন করতে জানে। কিন্তু সমাজতন্ত্রে শ্রেণী জাতপাতের বিভাজন এগুলি নেই। তাই সমাজতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যেতে হবে বলে জানান শ্রী সরকার।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top