News Flash

  • Home
  • খেলা
  • কোচ বিহার ট্রফি : ১ম দিনেই ব্যাকফুটে ত্রিপুরা, বড় স্কোরের লক্ষ্যে ছত্তিশগড়ের
Image

কোচ বিহার ট্রফি : ১ম দিনেই ব্যাকফুটে ত্রিপুরা, বড় স্কোরের লক্ষ্যে ছত্তিশগড়ের

ছত্তিশগড়-‌ ২৫৭/‌৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর।। বড় স্কোর গড়ার দিকে এগুচ্ছে স্বাগতিক ছত্তিশগড়। শনিবার দ্বিতীয় দিনের শুরুতে ত্রিপুরার বোলার জ্বলে উঠতে পারলেই কিছুটা সুবিধে পাবে নতুবা মরশুমের শুরুতেই বেকায়দায় পড়ে যাবে ত্রিপুরা। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। ছত্তিশগড়ের সেক্টর -‌১৮ মাটে আসরের প্রথম দিনে স্বাগতিক দল ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান করে। ওপেনার বলরাজ সিং দিনের শেষ পর্যন্ত ১১৬ রানে অপরাজিত রয়েছেন। সবুজ ঘাষে ভরা উইকেটে পেসাররা জ্বলে উঠতে পারে , তা মাথায় রেখেই সকালে টসে জয়লাভ করে প্থমে ফিল্ডিং নেয় ত্রিপুরা। কিন্তু ত্রিপুরার বোলাররা উইকেট তুলে স্বাগতিক দলকে চাপে ফেলতে ব্যর্থ হয়েছেন। ম্যাচে ফিরতে হলে ত্রিপুরার বোলারদের শনিবার সকালে জ্বলে উঠতেই হবে। পাশাপাশি ব্যাটসম্যানদেরও দায়িত্ব নিতে উইকেটে টিকে থাকতে হবে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট পেয়ে শুরু থেকেই উইকেটে টিকে থাকার উপর জোর দেন স্বাগতিক ছত্তিশগড়ের দুই ওপেনার বলরাজ সিং এবং দেবাং কৌশিক। তবে বেশীর দূর এগিয়ে নিয়ে যেতে পারেনি দলকে ওপেনিং জুটিতে ত্রিপুরার বিশাল সিনহার বলে দলীয় ২২ রানে প্যাভেলিয়নে ফেরেন দেবাং। এরপর বলরাজ এর সঙ্গে আরিয়ান ভর্মা জুটি ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে থাকেন দলকে। দ্বিতীয় উইকেটে ওই জুটি ৯৫ বল খেলে ৫৬ রান যোগ করেন। আরিয়ন ৪৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। তৃতীয় উইকেটে ঈশান গাবা-‌কে নিয়ে বলরাজ যোগ করেন ১০৮ রান ২৪৯ বল খেলে। ঈশান ১৩২ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করেন। ব্যর্থ হয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক পরশ (‌৩)। এরপর নিখিলকে সঙ্গে নিয়ে নিজের শতরান পূরণ করেন বলরাজ। নিখিলকে বেশীক্ষণ উইকেটে থাকতে দেননি ত্রিপুরার বোলাররা। নিখিল ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে ছত্তিশগড় ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান করে। স্বাগতিক দলের ওপেনার বলরাজ সিং ২৮১ বল খেলে ১৬ টি বাউন্ডারির সাহায্যে ১১৬ রানে এবং তশবীর ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে বিশাল সিনহা ২৩ রান দিয়ে ২ টি, অভিক পাল ২৮ রান দিয়ে, সপ্তজিৎ দাস ৪০ রান দিয়ে এবং রাকেশ রুদ্রপাল ৫৮ রান দিয়ে ১ টি উইকেট পেয়েছেন। গ্রুপের অপর খেলায় বিদর্ভ সারাদিনে ৯৬ ওভারে তিন উইকেট হারিয়ে পাঞ্জাবের বিরুদ্ধে ২১৮ রান সংগ্রহ করেছে। অপর ম্যাচে গোয়ার বিরুদ্ধে মুম্বাই ৭৪ ওভারে নয় উইকেটে ৪০৩ রানে ইনিংস ঘোষণা করলে জবাবে গুজরাট দিনের খেলা শেষে ১০ ওভারে বিনা উইকেটে ৩৭ রান সংগ্রহ করেছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top