News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টানা বৃষ্টিপাতে ছন্দপতন, চার জেলায় লাল সতর্কতা জারি 
Image

টানা বৃষ্টিপাতে ছন্দপতন, চার জেলায় লাল সতর্কতা জারি 

আগরতলা, ১৭ নভেম্বর : উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে ত্রিপুরায় হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছে। আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় ত্রিপুরার চার জেলায় লাল সর্তকতা এবং বাকি চার জেলায় বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। 

প্রসঙ্গত, গতকাল দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বিকেল থেকে ঝিরঝিরে বৃষ্টিপাত শুরু হয়েছিল। আজ ভোর থেকেই বৃষ্টির মাত্রা বেড়েছে। দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

মৌসম বিভাগ জানিয়েছে, গতকাল থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত আগরতলায় ৯.০৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসম বিভাগ সাথে আরও জানিয়েছে, আগামী  ২৪ ঘন্টায় সিপাহীজলা, ধলাই, গোমতী ও দক্ষিন ত্রিপুরা জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। বাকি চার জেলায় বজ্রবিদ্যুতের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top