News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরকাশির সুড়ঙ্গে চতুর্থ দিনেও উদ্ধার অভিযান জারি, পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রীও
Image

উত্তরকাশির সুড়ঙ্গে চতুর্থ দিনেও উদ্ধার অভিযান জারি, পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রীও

উত্তরকাশি, ১৫ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় নির্মাণাধীন সিল্কিয়ারা সুড়ঙ্গে চতুর্থ দিনেও ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। সুড়ঙ্গের ভিতরে থাকা সমস্ত শ্রমিক নিরাপদে রয়েছেন এবং তাঁদের পাইপ করে খাবার এবং অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের প্রত্যেকেই। বুধবার সকালে এক এনডিআরএফ আধিকারিক বলেছেন, “উদ্ধার অভিযান চ্যালেঞ্জিং। তবে আমরা আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। দু’টি এনডিআরএফ টিম এখানে উপস্থিত রয়েছে। আটকে পড়া শ্রমিকরা নিরাপদে আছেন।”

গত রবিবার সকালে উত্তরকাশি জেলার ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। এর জেরেই ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছেন প্রায় ৪০ জন শ্রমিক। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা। বুধবার সকালেও বিশেষ তৎপরতা দেখা যায়। বুধবারই হেলিকপ্টারে নিয়ে আসা হচ্ছে এক ধরনের মেশিন, যা উদ্ধারকাজে সহায়তা করবে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top