News Flash

  • Home
  • দেশ
  • নিউজিল্যান্ড ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি, গ্রেফতার একজন
Image

নিউজিল্যান্ড ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি, গ্রেফতার একজন

মুম্বই, ১৪ নভেম্বর(হি.স.): আগামীকাল প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। খেলাপাগল ভারতীয়দের কাছে এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু সেই সুযোগে টিকিটের জন্য বাড়তি অর্থ হাতিয়ে নিচ্ছে অসাধুমহল।
টিকিট চার-পাঁচ গুণ দামে কালোবাজারে বিক্রি হচ্ছে।

এই অভিযোগে আকাশ কোঠারি নামে একজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
তার হোয়াটসঅ্যাপ ম্যাসেজ থেকে জানা গেছে, আসল দামের চার থেকে পাঁচগুণ বেশি দামে বিক্রি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট। ২৭ হাজার থেকে প্রায় আড়াই লাখ টাকার মধ্যে এসব টিকিট বিক্রি করছেন তিনি।

গ্রেফতারের পর ওই ব্যক্তিকে জেজে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, কোঠারিকে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৫১১ ধারা অনুযায়ী আটক করা হয়েছে।

কোঠারিকে গ্রেফতারের পর তার সঙ্গীদেরও খোঁজ করছে পুলিশ।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top