News Flash

  • Home
  • দিনের খবর
  • হায়দরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির
Image

হায়দরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখর সোমবার হায়দরাবাদের একটি আবাসিক ভবনে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। দুজনই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।

রাষ্ট্রপতি এক্স-এ পোস্ট করে লেখেন, “হায়দ্রাবাদের একটি আবাসনের অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, প্রাণহানির ঘটনায় দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এক্স-এ পোস্ট করে লেখেন, “হায়দরাবাদে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকাহত। শোকের এই মুহূর্তে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top