News Flash

Image

কালীপুজোর রাতে সাগরপাড়ায় বড় আগুন

মুর্শিদাবাদ, ১৩ নভেম্বর, (হি.স.): কালীপুজোর রাতে সাগরপাড়া থানায় এলাকায়, বিধ্বংসী আগুন লাগে! সাগরপাড়ার একটি পরিবার বাজি ফাটানোর সময় ওই আগুন লাগে বলে খবর পাওয়া গিয়েছে।

সাগরপাড়া থানার চকমথুরা এলাকায় রবিন মন্ডলের বাড়িতে আগুন লাগে। পাকা বাড়ির ছাদের ওপর পাট কাঠির পালা ছিল। বাজি ফাটানোর সময় আগুনের ফুলকি আচমকাই গিয়ে পড়ে সেখানে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

বিধ্বংসী আকার ধারণ করলে বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু মূহূর্তের মধ্যে সবকিছু পুড়ে যায় হয়ে গেছে।

পরে খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাড়া প্রতিবেশীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে চকমথুরা এলাকার বাসিন্দারা। আগুনে বাড়িতে থাকা ৫০টি মুরগি,বাড়ির গম ধান রাই-সহ অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে জানান প্রতিবেশীরা। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক।

Releated Posts

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026

জয়পুরে মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ আগুন, পুড়ে গেল আটটি বিলাসবহুল গাড়ি

জয়পুর, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের বালাজি মার্কেটে একটি মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আটটি গাড়ি পুড়ে গিয়েছে।…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top