News Flash

Image

বিহারের কাইমুরে পুকুরে ডুবে মৃত পাঁচ শিশু

পাটনা, ১৩ নভেম্বর (হি.স.) : বিহারে পুকুরে স্নান করতে নেমে অকালে প্রাণ হারাল পাঁচ শিশু। পুলিশ জানিয়েছে, সোমবার বিহারের কাইমুর জেলার করমচাট থানা এলাকার ধাভাপোখার গ্রামে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। রিংকু দেবী নামক একজন সোমবার সকালে ধান কাটতে যায়। তাঁকে খাবার দেওয়ার জন্য পাঁচজন শিশু যায়। খাবার দেওয়ার পর তারা কুদারী গ্রামের মৌজায় ফকিরানা পুকুরে স্নান করতে নামে।

আচমকাই পাঁচ শিশু গভীর জলে তলিয়ে যায়। পুকুরে ডুবে যাওয়া তিন শিশুকে উদ্ধার করে গ্রামের মানুষজন। এরপর সবাইকে চেনারির কাছে তেলাদির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের আবার কুদ্রায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পাঁচজনকেই মৃত ঘোষণা করেন।

মৃত শিশুরা হল, অনুপ্রিয়া (১২ বছর), আংশুপ্রিয়া (১০ বছর), মধুকুমারী (8 বছর), অপূর্ব কুমারী(৪), আমান কুমার(৪)।

Releated Posts

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026

জয়পুরে মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ আগুন, পুড়ে গেল আটটি বিলাসবহুল গাড়ি

জয়পুর, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের বালাজি মার্কেটে একটি মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আটটি গাড়ি পুড়ে গিয়েছে।…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top