News Flash

  • Home
  • দিনের খবর
  • হায়দরাবাদের নামপল্লীতে স্টোরেজ গোডাউনে আগুনে মৃত ৬, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী কে সি রাও
Image

হায়দরাবাদের নামপল্লীতে স্টোরেজ গোডাউনে আগুনে মৃত ৬, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী কে সি রাও

হায়দরাবাদ, ১৩ নভেম্বর (হি.স.): হায়দরাবাদে বিধ্বংসী আগুন প্রাণ কাড়ল ৬ জনের। সোমবার হায়দরাবাদের নামপল্লীর বাজারঘাটের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অবস্থিত স্টোরেজ গোডাউনে ব্যাপক আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৬ জনের। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৩ জন। প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করা হয়েছে শিশু ও মহিলাদের। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নিহতদের পরিজনদের প্রতি শোকজ্ঞাপন করে আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পুলিশ সূত্রে খবর, বহুতলের নীচের তলায় আগুন লাগে। সেখানে রাসায়নিক পদার্থ মজুত করা ছিল। এর ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নীচে গাড়ি মেরামত করা হচ্ছিল। তা থেকে স্ফুলিঙ্গ বার হচ্ছিল। এই স্ফুলিঙ্গ থেকেই আগুন লাগে বলে দাবি তাঁদের। ডিজি (ফায়ার সার্ভিস) নাগি রেড্ডি বলেছেন, “বিল্ডিংটিতে বেআইনিভাবে রাসায়নিকের স্টোরেজ করা হতে পারে। বিল্ডিং-এর স্টিল্ট এলাকায় রাসায়নিক পদার্থ সংরক্ষণ করা হয়েছিল এবং এই রাসায়নিকগুলির কারণে আগুন লেগেছিল। মোট ২১ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৬ জন মারা গিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কয়েকজন। সবাইকে অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে উদ্ধার করা হয়েছে।” 

Releated Posts

মহানগর গ্যাসের প্রতিনিধি সেজে সাইবার প্রতারণা, মুম্বইয়ে ৪.৯৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ২

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহানগর গ্যাস লিমিটেডের প্রতিনিধি পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা…

ByByNews Desk Aug 8, 2026

এনএইচএম কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়েছে: জম্মু-কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী

শ্রীনগর, ৮ আগস্ট (আইএএনএস): ন্যাশনাল হেলথ মিশন-এর কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটকে শিবম অ্যাসোসিয়েটসের মালিকের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি দ্বিতীয় দিনেও অব্যাহত

বেলগাভি (কর্ণাটক), ৮ আগস্ট (আইএএনএস): বহু কোটি টাকার কথিত আর্থিক জালিয়াতির ঘটনায় শিবম অ্যাসোসিয়েটসের মালিক শিবানন্দ নীলান্নভারের সঙ্গে…

ByByNews Desk Aug 8, 2026

বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানির অভিযোগে কলকাতায় তৃণমূলের যুব নেতা গ্রেফতার

কলকাতা, ৮ আগস্ট (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর এবং তাঁর মাকে শ্লীলতাহানির অভিযোগে তৃণমূল…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top