News Flash

  • Home
  • বিনোদন
  • রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও নিয়ে এফআইআর দায়ের দিল্লি পুলিশের
Image

রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও নিয়ে এফআইআর দায়ের দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : গোটা দেশ তোলপাড় রশ্মিকা মান্দানার ‘ডিপফেক’ ভিডিয়ো কাণ্ডে। এবার অভিনেত্রীর পাশে দাঁড়াল দিল্লি পুলিশ। শুক্রবার দিল্লি পুলিশের স্পেশাল সেল এফআইআর দায়ের করে মামলার তদন্ত শুরু করেছে । দিল্লি পুলিশের মতে, স্পেশাল সেল এই বিষয়ে আইপিসি ১৮৬০ এর ধারা ৪৬৫ এবং ৪৬৯ এবং আইটি আইন ২০০০ এর ধারা ৬৬সি এবং ৬৬ই এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে।

প্রসঙ্গত, রশ্মিকার ডিপফেক ভিডিওটিতে একটি লিফটের ভিতরে কালো পোশাক পরা এক মহিলাকে দেখা যাচ্ছে। রশ্মিকা মান্দান্নার মতো দেখতে এআই- এর সাহায্যে তার মুখ এডিট করা হয়েছিল। এতে মুখমন্ডল মন্দনার আর দেহটি অন্য মহিলার। এটি এমনভাবে এডিট করা হয়েছে, যে এটি রশ্মিকা মান্দান্নার ভিডিও বলে মনে হচ্ছে।

মেগাস্টার অমিতাভ বচ্চন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দিল্লির মহিলা কমিশন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানান, সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর, জানানো হয় এক বিবৃতিতে। সেখানে বলা হয়, ‘ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানার ভাইরাল হওয়া ডিপফেক ভিডিও প্রসঙ্গে দিল্লির মহিলা কমিশন একটি সুয়ো-মোটো মামলার আর্জি জানিয়েছে। খবর অনুযায়ী, অভিনেত্রী নিজেও এই প্রসঙ্গে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন কেউ বেআইনিভাবে তাঁর ছবি মর্ফ করে ভিডিওয় ব্যবহার করেছে।’ কমিশনের তরফে আরও উল্লেখ করা হয়েছে যে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি বা আটকের খবর মেলেনি এবং ১৭ নভেম্বরের মধ্যে এই ঘটনার এফআইআর-এর একটি কপি দাবি করেছে তারা। বিবৃতিতে লেখা হয়, ‘কমিশন জানতে পেরেছে যে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও গ্রেফতারি হয়নি। এটি অত্যন্ত গুরুতর বিষয়। এই বিষয়ে ঘটনায় দায়ের হওয়া এফআইআর-এর একটি কপি, গ্রেফতার হওয়া অভিযুক্ত সম্পর্কে তথ্য ও কী কী পদক্ষেপ নেওয়ার হচ্ছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হোক।’ 

Releated Posts

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top