News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেগার মজুরি না পেয়ে সড়ক অবরোধে সামিল হল রেগা শ্রমিকরা
Image

রেগার মজুরি না পেয়ে সড়ক অবরোধে সামিল হল রেগা শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১০ নভেম্বর : রেগার মজুরি না পেয়ে সড়ক অবরোধে সামিল হল রেগা শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে রেগার শ্রমিকরা সড়ক অবরোধে সামিল হয়েছেন। আমবাসা মহকুমার তিনটি স্থানে সড়ক অবরোধ করে রেগা শ্রমিকরা। এদিন  মহকুমার হরিণছড়া, ৯ মাইল ও দেড় মাইল এলাকায় সড়ক অবরোধ করা হয়।

রেগা শ্রমিকরা জানিয়েছেন, প্রায় ৪০ দিন রেগার কাজের মজুরি প্রদান করা হচ্ছে না তাদের। তাই বাধ্য হয়ে এইদিন তারা সড়ক অবরোধ করেছে। সকাল থেকে সড়ক অবরোধের ফলে তিনটি স্থানেই আটকে পড়ে ব্যবসায়ি থেকে শুরু করে ছোট বড় বহু যান বাহন। সকাল থেকে পথ অবরোধ চললেও প্রশাসনের কোন আধিকারীক অবরোধ স্থলে যায়নি। দীর্ঘ সময় পর অবরোধস্থলে যান আমবাসা ব্লকের বিডিও মুন মন দেববর্মা। কথা বলেন সড়ক অবরোধকারীদের সাথে।  ৪০ দিনের রেগার মজুরি অতিসত্বর প্রদান করার আশ্বাস দেন। এইদিন গঙ্গানগর সাপ্তাহিক হাট বাজার ছিল। সড়ক অবরোধের ফলে আটকে পরে ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই এইদিন তারা ক্ষতিগ্রস্ত হয়।
বিডিও-র আশ্বাসে সড়ক অবরোধমুক্ত হলেও বেকে বসেন সড়ক অবরোধের ফলে আটকে পড়া ব্যবসায়ীরা। তাদের বক্তব্য প্রশাসনিক আধিকারিকরা সকালে অবরোধস্থলে আসলে তাদেরকে দীর্ঘ সময় আটকে থাকতে হতো না। আর তাদের ব্যবসারও ক্ষতি হত না।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেনামি অভিযোগে আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পদক্ষেপে হাইকোর্টের স্থগিতাদেশ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বেনামি অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ল’ ইউনিভার্সিটির রেজিস্ট্রার নচিকেতা মিত্তলের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশন-এর শুরু করা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top